Government Barisal College, Barishal
About Government Barisal College, Barishal
সরকারি বরিশাল কলেজ পরিচিতি ধান, নদী, খাল এই তিনে বরিশাল। অনেক জ্ঞানী, গুনী, সংগ্রামী মানুষের পূণ্যস্মৃতি বিজড়িত এই বরিশাল। বঙ্গোপসাগরে পলিমাটি বিধৌত বাংলার এই দক্ষিণাঞ্চলের মানুষ সুদুর অতীত কাল থেকে যেমন ঝঞ্জা বিক্ষুদ্ধ নদীর উত্তাল তরঙ্গের মধ্যে শক্ত হাতে বৈঠা চালিয়েছে অন্যদিকে বন্য জীব জানোয়ার হিং¯্র প্রাণীর বিরুদ্ধে সাহসের সাথে লড়াই করে জীবন সংগ্রামে বীরত্বের সাথে টিকে আছে। দয়া, মায়া, মানব প্রেম, ঈশ্বর প্রেম এখানকার মানুষের জীবনবোধ ও মূল্যবোধেরই অংশ। ১৭৫৭ সালে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর বাংলার দেওয়ানী চলে যায় ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর হাতে। প্রথমে বাড়ইকরণ জেলা সদর স্থাপন করা হয়। বাড়ইকরণ থেকে বাকেরগঞ্জ অত:পর ১৮০০ সালে বর্তমান বরিশাল শহরে জেলা সদর স্থানান্তর করা হয়। শুরুতে বরিশাল জেলার আয়তন ছিল দক্ষিণ পূর্বে সন্দীপ, উত্তরে বর্তমান মাদারিপুর ও শরীয়তপুর জেলা, পশ্চিমে রূপসা নদীর পূর্বপাড় অর্থাৎ বাগের হাট জেলা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বিশাল আয়োতনের বরিশাল জেলা আজ আর পুরানো সীমানায় নেই। বরিশাল জেলা শহরের কেন্দ্র বিন্দুতে অবস্থিত সরকারি বরিশাল কলেজটি আজ সভ্যতার ইতিহাসের অনেক চড়াই উৎড়াই পেরিয়ে ৫৭ (সাতান্ন) বছর পাড় করে এ অঞ্চলের মানুষের সম্পদে পরিনত হয়েছে। নাইট কলেজ হিসেবে যাত্রা শুরু হলেও কলেজটি আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন উচ্চ শিক্ষা গ্রহণের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। উচ্চ মাধ্যমিক, ডিগ্রী পাস, ¯œাতক সম্মান ও ¯œাতকোত্তর (পোষ্ট গ্রাজুয়েট) কোর্স সম্বলিত কলেজটিতে বর্তমানে প্রায় আট হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। ১৯৬৩ সালে কয়েকজন পেশাজীবি অদম্য তরুন বরিশালের সমাজপতিদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে চলেছেন। উদ্দেশ্য একটাই, উচ্চ শিক্ষা গ্রহণের জন্য একটি নৈশ কলেজ প্রতিষ্ঠা করা। অবশেষে সাড়া মিলল। এগিয়ে এলেন কিছু বিত্তবান, শিক্ষিত, উদ্যমী ব্যক্তিবর্গ ও স্থানীয় প্রশাসন। গঠন করা হলো নাইট কলেজ অর্গানাইজিং কমিটি। অর্গানাইজিং কমিটি ১। জনাব এ.এস.নুর মোহাম্মদ সি এস পি, ডেপুটি কমিশনার, বরিশাল সভাপতি ২। জনাব আবদুর রহমান বিশ্বাস, এ্যাডভোকেট (সাবেক রাষ্ট্রপতি) সেক্রেটারী ৩। জনাব খান মো. মোফাজ্জল হক, এ্যাডভোকেট সদস্য ৪। জনাব নুরুল ইসলাম সিকদার, এ্যাডভোকেট সদস্য ৫। জনাব সৈয়দ হাতেম আলী সদস্য ৬। জনাব বাবু ক্ষীতিশ চন্দ্র চক্রবর্তী সদস্য ৭। শ্রী সুধীর চন্দ্র চক্রবর্তী, এ্যাডভোকেট সদস্য ভোলা চরফ্যাশন হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব আবদুল হক সাহেব ছিলেন প্রতিষ্ঠা অধ্যক্ষ। বরিশাল নাইট কলেজ প্রতিষ্ঠায় তারুণ্যের মধ্যে সবচেয়ে উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন জনাব ইউসুফ আলী মোল্লা, রাশিদুল আলম, শহীদুল্লাহ, জালাল আহমেদ, আবদুল আউয়াল, শাহ আলম, সৈয়দ মোহাম্মদ হোসেন, মতিয়ার রহমান ও আবদুল লতিফ প্রমুখ। বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব আব্দুল কাইউম ঠাকুর এই নাইট কলেজেরই প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। ১৯৬৩ সালের ০২ সেপ্টেম্বর বিএম স্কুলের হল রুমে দি বরিশাল নাইট কলেজের যাত্রা শুরু। হ্যারিকেনের আলোতে সন্ধ্যার পর কলেজের কার্যক্রম শুরু হতো। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষ থেকে একযোগে শুরু হয় উচ্চ মাধ্যমিক ও ¯œাতক শ্রেণির ভর্তি কার্যক্রম। প্রথম বছর ভর্তি হয় ২৮৮ জন শিক্ষার্থী। পরের বছর শিক্ষার্থীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় বিএম স্কুলের কম্পাউন্ডে কিছু সমস্যা দেখা দেয়। কলেজে নিয়োগকৃত শিক্ষকদের সাথে বিএম স্কুলের প্রধান শিক্ষক শ্রী জয়ন্ত কুমার দাশ গুপ্ত এবং নরেণ বাবু স্যার ও কলেজ শাখায় ক্লাশ নিতেন। কলেজের জন্য নিজস্ব জমি ও ভবন অপরিহার্য হয়ে পরায় কর্তৃপক্ষ
Business information
Location
Load the interactive Google Map when you need it.
Tags
Reviews
No reviews yet
Be the first visitor to write a review for this business.